প্রতিকী ছবি
তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা আনতে গিয়ে পাথর চাপায় নুরুল হক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কয়লা শ্রমিক উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের লাকমা গ্রামের মো. আব্দুল খালেক মিয়ার তৃতীয় ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
রোববার (১২ নভেম্বর) সকাল সারো ৭টায় লাকমা ছড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
জানাযায়, নিহত নুরুল হক প্রতিদিনের ন্যায় রোববার ভোর রাতে লাকমা ছড়া এলাকায় দিয়ে সীমান্তের অনুপ্রবেশ করে কয়লা সংগ্রহ করতে যান। সেখান থেকে কয়লা সংগ্রহ করার পর বাড়ি ফেরার প্রস্তুতি নিলে হঠাৎ গুহার বিতরে পাথর পড়ে যায় তার উপড়ে। ঘটনা স্থলেই মারা যান কয়লা শ্রমিক নুরুল হক।
নিহতের পিতা মো. আব্দুল খালেক বলেন, আমার ছেলে একজন শ্রমিক ছিলো ভোর রাতে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলো। সকালে আমরা জানতে পারি পাথর চাপায় আমার ছেলের মৃত্যু হয়েছে। পরে আমাদের পরিবারের সদস্যরা ঘটনা স্থল থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
ট্যাকারঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ (নিরস্ত্র) সজীব দেব রায় বলেন, নিহতের লাশ সুনামগঞ্জ সদরের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
JA




