চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৮:৪৬:৫৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে  পারভীন আক্তার জেসমিনের করা যৌতুক মামলায় স্বামী রয়েল মিয়া (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর এলাকার মৃত ওমর আলীর পুত্র।

রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জানা যায়, ব্যবসার জন্য বাপের বাড়ি থেকে ২লাখ টাকার ব্যবস্থা করে দিতে বলেন। তখন পারভীন  টাকা এনে দিতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন এবং তার ওপর শারীরিক নির্যাতন চালান। সর্বশেষ গত ১৮  জুলাই বিকেলে পারভীনের  ওপর শারীরিক নির্যাতন চালান রয়েল মিয়া । পারভীন  এ ঘটনা তার পিতাকে জানালে আত্মীয় স্বজনরা এসে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য  হাসপাতালে নিয়ে যান।  চিকিৎসা শেষে বিগত ৩ আগস্ট  হবিগঞ্জ কোর্টে  মামলা দায়ের করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আসামিকে বিকেলে আদালতে উপস্থিত করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি