নেতাকর্মী নিয়ে খুলনার সমাবেশে মাশরাফি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নেতাকর্মী নিয়ে খুলনার সমাবেশে মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন

নেতাকর্মী নিয়ে খুলনার সমাবেশে মাশরাফি


খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ আজ সোমবার (১৩ নভেম্বর)। বিকেলে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় এই জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী খুলনা সার্কিট হাউজ মাঠে এসে পৌঁছান। মিছিলে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সভাস্থালে এসেছেন। প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মাশরাফি ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার নেতারা তাদের কর্মী নিয়ে মিছিল করে এ জনসভায় যোগ দিচ্ছেন সকাল থেকেই।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। তোরণ, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। ইতোমধ্যে সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হয়েছে নৌকা ও পদ্মা সেতুর আদলে বিশালাকৃতির মঞ্চ। রাতের জন্য আলোকসজ্জা করা হচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। নগরীর বিভিন্নস্থানে বসানো হয়েছে টিভি স্ক্রিন। এসব টিভি স্ক্রিনে মহাসমাবেশ সরাসরি সম্প্রচার হবে।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।    

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু