উৎসব মুখর পরিবেশে শ্রমিক সদস্য, দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে জাঙ্গাইল বিরকুলি ড্রাইভার শ্রমিক সমবায় সমিতির অফিস কক্ষের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ৯ অক্টোবর রাতে সোনার বাংলা মনতলা বাজারে অফিস কক্ষের উদ্বোধন করা হয়।
শ্রমিকদের ঐক্য শৃঙ্খলা সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকা শ্রমিকদের জন্য এই সমবায় সমিতি গঠন করা হয়েছে।
আঙ্গারজুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ফয়জুল হকের সঞ্চালনায় আম্বরখানা ৭০৭ অটে সিএনজি শ্রমিক ইউনিয়ন সালুটিকর শাখার চেয়ারম্যান লতিব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী শামসু উদ্দিন আল আজাদ,তরুণ উদীয়মান চেয়ারম্যান পদপ্রার্থী জয়নুল ইসলাম,সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সম্পাদক আনসার আলী। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম ও উপদেষ্টা সেলিম উদ্দিন।
বক্তারা বলেন,মেহনতি শ্রমিকদের যেকোনো সাফল্যের নেপথ্যে থাকে তাদের ঘাম ঝরানো শ্রম। কিন্তু শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং প্রকৃত আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলা তাদের সার্বিক উন্নয়ন ও আর্থিক সচ্ছলতার জন্য অপরিহার্য।
এছাড়া উপস্থিত ছিলেন,জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের যুবক, মুরুব্বিয়ান ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/ সুলতানা




