গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০১:৪২:৩১ অপরাহ্ন

গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলা রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদ সংলগ্ন রাস্তায় যুবদল নেতা বদরুল আলমকে দেশীয় অ*স্ত্র দিয়ে কু*পিয়ে হ*ত্যা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে মনরতল বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে গোরাগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম স্থানীয় হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে।

ঘটনার সময় বদরুলের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার যাওয়ার পথে গোরাগ্রাম নামক স্থানে কয়েকজন রাস্তা অবরোধ করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চাইলে বদরুল ও তিনি তাদের বাধা দেন। এ সময় দা, চা*কু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বদরুল ও সাদেকের ওপর হা*মলা চালানো হয়। সাদেক কোনোমতে প্রাণে বাঁচলেও অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মারা যান বদরুল আলম। পরে স্থানীয়রা তার ম*রদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলাকারীরা হলেন- স্থানীয় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের পুত্র শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫), সুহিন আহমদ (২৩) ও উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদদার পুত্র নোমান আহমদ।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানা পুলিশের ওসি ওমর ফারুক মোড়ল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বদরুল ইসলামের ম*রদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে মানুষের মাঝে শোক বিরাজ করছে। শোক প্রকাশ করেছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

বদরুল দুই পুত্রসন্তানের জনক। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর