৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে নেই ছাতকের তাহমিদের নাম
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১২ PM

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে নেই ছাতকের তাহমিদের নাম

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৬:৫২:৫৮ PM

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে নেই ছাতকের তাহমিদের নাম

সংগৃহিত


৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সফলভাবে উত্তীর্ণ হয়ে ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চূড়ান্ত গেজেটে নাম না থাকায় হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান আহমদ তাহমিদ।

তাহমিদের দাবি, পুলিশ ভেরিফিকেশনের সময় তার বাবার রাজনৈতিক পরিচয় জানার পরই তাকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে। তবে সরকারি প্রজ্ঞাপনে তার নাম না থাকার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রকাশিত চূড়ান্ত ফলে সাময়িকভাবে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। অর্থাৎ, ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।

তবে চূড়ান্ত গেজেটে নাম না থাকা ৫৭ জনের বাদ পড়ার কারণ সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

গেজেটে নাম না থাকা তাহমিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ভাষ্য, দীর্ঘ প্রস্তুতি ও একাধিক ধাপ পেরিয়ে তিনি ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় সফল হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাকে ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করে।

তাহমিদ জানান, বিসিএসে সুপারিশ পাওয়ার পর প্রায় ১০ মাস ধরে চূড়ান্ত গেজেটের অপেক্ষায় ছিলেন তিনি। সুপারিশের ওপর আস্থা রেখে এর মধ্যে আগে আবেদন করা ১০ থেকে ১৫টি সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেননি। এমনকি পরবর্তী সময়ে প্রকাশিত কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তিতেও আবেদন করেননি বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নিজের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন তাহমিদ। তিনি জানান, ঢাকায় একটি ছোট ভাড়া বাসায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তার সংসার। গেজেট প্রকাশের দিনটি আনন্দের সঙ্গে উদযাপনের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তা হতাশায় পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গেজেট থেকে বাদ পড়ার সম্ভাব্য কারণ সম্পর্কে তাহমিদের অভিযোগ, তার বাবা সুনামগঞ্জের ছাতক উপজেলা জামায়াতের আমীর এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পুলিশ ভেরিফিকেশনের সময় পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কি না—এমন প্রশ্ন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তখন তিনি সততার সঙ্গে বাবার রাজনৈতিক সম্পৃক্ততার কথা জানিয়েছিলেন।

তাহমিদ বলেন, বাবার রাজনৈতিক পরিচয় ছাড়া তাকে বাদ দেওয়ার মতো অন্য কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।

তবে সরকারি প্রজ্ঞাপনে তাহমিদের নাম চূড়ান্ত গেজেটে না থাকার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত ৫৭ জনের নাম না থাকার বিষয়টি সামনে এসেছে। তাদের মধ্যে তাহমিদও রয়েছেন বলে তিনি দাবি করেছেন। এ ঘটনায় নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টির স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করেছেন তিনি।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক