ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ PM

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৭:৫৯:৩৪ PM

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে  কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার

সংগৃহিত


সিলেট মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার এক শিক্ষককে এক মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎ/কা/রে/র চেষ্টার অভিযোগে গ্রে/প্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার শিক্ষক মতিউর রহমান (২৭) কাজীরবাজার মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আশিক আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত এক মাস ধরে বিভিন্ন সময়ে ওই শিক্ষক ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা গত ২৯ সেপ্টেম্বর সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত করে অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক