একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ AM

একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০৬:০১:৩৭ AM

একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

প্রতিকী ছবি


একদিন বিরতি দিয়ে ফের পঞ্চম দফায় ফের টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতার এবং সরকার পতনের একদফা দাবিতে আগামী বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলোর নেতাকর্মীরা।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২, ৫, ৬, ৮, ৯ ও ১২ এবং আজ ১৩ নভেম্বর চতুর্থ দফা অবরোধ কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

JA



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর