দিরাইয়ে বিএনপির ৩ নেতাকর্মী আটক
বিএনপি ও সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, জনমনে আতঙ্ক ও নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতাকে আটক করেছে দিরাই থানার পুলিশ।
আটককৃতরা হলেন, দিরাই উপজেলা বিএনপি’র সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, তাড়ল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন নুর ও করিমপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
পুলিশ জানায়, সোমবার (১৩ নভেম্বর) দিরাই-মদনপুর সড়কের দিরাই পৌরসভার আনোয়ারপুর নামক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকে আটক করে নিয়ে যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা দিরাই-সুনামগঞ্জ সড়কে টায়ারে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
JA




