ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে কারণে বাড়িটি ঘিরে রেখেছেন তারা।
সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টায় এই ঘটনা ঘটে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে।
বোমা ডিসপোজাল ইউনিটের কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র্যাব।
এম সি




