সরকার ফের অবৈধভাবে গদি দখল করতে মরিয়া: মিজান চৌধুরী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ PM

সরকার ফের অবৈধভাবে গদি দখল করতে মরিয়া: মিজান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৫:৪৭:৪০ AM

সরকার ফের অবৈধভাবে গদি দখল করতে মরিয়া: মিজান চৌধুরী

ফাইল ছবি


ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিগত একাদশ নির্বাচনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী। একই সাথে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তিনি।

এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, গত রবিবার ছাতক-সুনামগঞ্জ সড়কে শান্তিপূর্ণ অবরোধ শেষে ফেরার পথে সম্পূর্ণ অন্যায়ভাবে ১। ভাতগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ২। দোলারবাজার ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান, ৩। ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, ৪। ভাতগাও ইউনিয়ন যুবদল শাহরিয়ার আহমদ সামাদ, ৫। ছৈলা আফজলাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব রহমান, ৬। যুবদল নেতা হেলাল আহমেদ ও ৭। ইকরাম আলীকে গ্রেফতার করে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শেষ মুহুর্তে ফের অবৈধভাবে গদি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। কোন ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত করা হবে। অবিলম্বে অন্যায়ভাবে আটক বিএনপি নেতা গোলাম রাব্বানীসহ কারান্তরীণ ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করতে হবে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব