ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হা/মলা: জেলা প্রেসক্লাব ও এমজাসের নিন্দা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

গ্রে/প্তার দাবি

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হা/মলা: জেলা প্রেসক্লাব ও এমজাসের নিন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০৫:১৭:৩৪ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হা/মলা: জেলা প্রেসক্লাব ও এমজাসের নিন্দা

ছবি:সংগৃহীত


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট (এমজাস)। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

হামলায় আহত সাংবাদিকেরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার। তাঁরা দুজনই সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য। তাঁদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আঘাতের স্থানে একাধিক সেলাই দিতে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে তাঁরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ এবং ছবি-ভিডিও ধারণ করতে গেলে একদল ইন্টার্ন চিকিৎসক তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের অভিযোগ, পরিচয়পত্র দেখানোর পরও তাঁরা হামলা থেকে রেহাই পাননি। তাঁদের স্যালাইনের স্ট্যান্ড দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানান। তাঁরা বলেন, ওসমানী হাসপাতাল এ অঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। সেখানে কর্মরত চিকিৎসকেরা মানুষের জীবন বাঁচাতে কাজ করেন। কিন্তু রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা শুধু গণমাধ্যমের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা হাসপাতালসহ সব ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে, হামলার ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় সিলেটের সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে বক্তারা হুঁশিয়ারি দেন। সভা থেকে পরবর্তী কর্মসূচি পালনের সিদ্ধান্তও নেওয়া হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সহসভাপতি সজল ঘোষ, সাবেক সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম, মামুন হাসান, ইমরান আহমদ, রজত কান্তি চক্রবর্তী, মিঠু দাস জয়, ওলিউর রহমান, আতিকুর রহমান নগরী, কাইয়ুম আল রণি, আহমেদ শাহীন, নাজাত আহমদ পুরকায়স্ত, জয়ন্ত কুমার দাস প্রমুখ।

অন্যদিকে, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের (এমজাস) আহ্বায়ক মাসুদ আহমেদ রনি ও সদস্যসচিব এইচ এম শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। চিকিৎসাসেবার মতো মানবিক পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। অথচ সাংবাদিকদের ওপর হামলা এবং আহত অবস্থায় তাঁদের জরুরি বিভাগ থেকে চিকিৎসার টিকিট না দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ কারণে আহত সাংবাদিকেরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এমজাসের নেতৃবৃন্দ আরও বলেন, রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার, চিকিৎসাসেবা নিয়ে হয়রানি এবং অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো পেশাগত পরিচয়ই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে ভয়ভীতি দেখানোর অধিকার দেয় না।

তাঁরা সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক