সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০১:৫৪:৪৯ অপরাহ্ন

সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫

ফাইল ছবি


সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যু হলো ২০৫ জনের।

এ ছাড়া হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। অবশ্য গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হাম রোগী সনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শুক্রবারের (৩০ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাজ আহমেদ। বয়স মাত্র ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই থানার মিঠু মিয়ার ছেলে।

আরও বলা হয়, এখন পর্যন্ত মারা যাওয়া হাম রোগী ১০ জন। তাদের মধ্যে সিলেট জেলার ৮৩, হবিগঞ্জের ৩৩, মৌলভীবাজারের ১৬ ও সুনামগঞ্জের ৭৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কারও হাম শনাক্ত হয়নি। তবে এ বছর মোট হাম শনাক্ত হয়েছে ১ হাজার ১১৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জের ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জের ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭, পার্কভিউ মেডিকেলে কলেজ হাসপাতালে ৪, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজারে ১, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮ এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৫১ জন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: