১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১০:৪৪:০৯ অপরাহ্ন

১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব   আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’

সংগৃহিত


সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। টুর্নামেন্টে সিলেট সিটি কর্পোরেশনের একটি এবং সিলেটের ১৩টি উপজেলার ১৩টিসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করবে।  

টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচনের যৌথ পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ মালিক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন এবং জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, হাজি মিলাদ, আবুল কাশেম।

সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সিলেটের এক উজ্জ্বল নক্ষত্র ও কৃতি সন্তান। তিনি তাঁর কর্মের মাধ্যমে সিলেটকে দেশজুড়ে গৌরবান্বিত করেছেন। আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এই গুণী ব্যক্তিত্বের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।" 


টুর্নামেন্ট আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।

প্রস্তুতি সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ক্রীড়া সংগঠক ও ফুটবল খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক