পাগলা সেতুর অনুমোদনে শান্তিগঞ্জে আনন্দ মিছিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ PM

পাগলা সেতুর অনুমোদনে শান্তিগঞ্জে আনন্দ মিছিল

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৬:৪১:৫৯ AM

পাগলা সেতুর অনুমোদনে শান্তিগঞ্জে আনন্দ মিছিল

পাগলায় সেতুর অনুমোদন - পরিকল্পনামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শান্তিগঞ্জে আনন্দ মিছিল


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় মহাসিং নদীতে ৫০ কোটি টাকা ব্যয়ে 'পাগলা' সেতুর অনুমোদন হওয়ায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাগলা বাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হক,পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লালন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, শান্তিগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুল,শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সাবেক উপজেলা যুবলীগ নেতা মকবুল হোসেন মেম্বার, মফরুর হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব