বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করেছে পুলিশ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ PM

বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করেছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০২:২২:৩১ AM

বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করেছে পুলিশ

ছবি সংগৃহীত


বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে তিনজকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের পল্টন মডেল থানা পুলিশ আটক করে। 

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৮দিন পর আজ বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কয়েকজন নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন৷ এসময় জাতীয়তাবাদী জনতা দলের সভাপতি রায়হানুল রানার নেতৃত্বে অবরোধ সমর্থনে স্লোগান দেন তারা৷ 

ওসি মো. সালাহ উদ্দিন বলেন, অবরোধের সমর্থনে বিএনপির কিছু সমর্থক পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ করছিলেন। ধারনা করা হচ্ছে তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। 

তবে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি। আটকের পর থানায় নিয়ে তিনজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা৷ 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর