‘বিএনপি-জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে, আ.লীগ ধর্মের কল্যাণে কাজ করে’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ PM

দোলারবাজারে এমপি মানিক

‘বিএনপি-জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে, আ.লীগ ধর্মের কল্যাণে কাজ করে’

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৫:২৫:০৪ AM

‘বিএনপি-জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে, আ.লীগ ধর্মের কল্যাণে কাজ করে’

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুহিবুর রহমান মানিক।


সুনামগঞ্জ ০৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, মাদ্রাসা স্কুল কলেজে শিক্ষাক্ষেত্রে বিপ্লবের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'বিএনপি জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ ধর্মের কল্যাণে কাজ করে'।

আগুন সন্ত্রাসী বিএনপি জামাতকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আগুন সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ পুড়িয়ে মারা অপশক্তি বিএনপি জামাতের হাত ভেঙ্গে দিতে হবে। আগুন সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

বুধবার (১৫ নভেম্বর) সকালে ছাতকের দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর মাদ্রাসার আয়োজনে জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রায় চার কোটি টাকা ব্যায়ে চারতলা নতুন ভবনের শুভ উদ্বোধনে সুনামগঞ্জ ০৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।

দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌছ মিয়া বাবুলের সঞ্চালনে মাওলানা উসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, কৃষকলীগের সভাপতি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শায়েস্তা মিয়া, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুস শহিদ,  মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, মাওলানা আলী আসগর। 

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আওয়ামী সরকারের অভুতপূর্ণ উন্নয়নের চিত্র তুলে তিনি বলেন, দেশবাসী এখন উন্নয়নের সাথে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে। কোন অপশক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা ও দেশের উন্নয়নে বাধা হতে পারবে না। স্বাধীনতা বিরোধিরা আগুন সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, পাক-মার্কিনরা একাত্তরেও পরাস্থ হয়েছে, দ্বাদশ নির্বাচনেও এরা পরাজিত হবে। তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রতি ভোট কেন্দ্র পাহাড়া দেয়ার ব্যবস্থা নিতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। 

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হিরু, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, ছাতক উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আংগুর আলম, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, দোলার বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য গুলজার আহমেদ,ছাত্রলীগ নেতা জাকির হোসেন, ছাতক উপজেলা যুবলীগ নেতা কয়েছ মিয়া,কছরু মিয়া, আবুল খয়ের মেম্বার,সুমন তালুকদার, সোহাগ,  মিয়া,রাফি আহমেদ রিংকু, আব্দুর রকিব, রিপন মিয়া,  হবিব আহমেদ, কাওছার আহমেদ, কফিল আহমেদ, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সদস্য গুলজার আহমদ,দোলার বাজার ইউনিয়ন এর সাবেক সভাপতি নাজমুল ইসলাম, শেখ রাসেল জাতিয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃআবু বকর সিদ্দীক চৌঃ ছাত্রলীগ নেতা হবিব আহমদ, ছামির উদ্দিন প্রমুখ।

কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল হক।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব