তফসিলকে স্বাগত জানিয়ে শান্তিগঞ্জে আনন্দ মিছিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ PM

তফসিলকে স্বাগত জানিয়ে শান্তিগঞ্জে আনন্দ মিছিল

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৯:০১:৩৫ AM

তফসিলকে স্বাগত জানিয়ে শান্তিগঞ্জে আনন্দ মিছিল

তফসিলকে স্বাগত জানিয়ে শান্তিগঞ্জে আনন্দ মিছিল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সুনামগঞ্জের শান্তিগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সেই সঙ্গে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা৷ 

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷ 

এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও গবেষণা সহিদ মিয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম,সালেহ আহমদ চৌধুরী হিরা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ,জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লালন, আওয়ামীলীগ নেতা ননী গোপাল দাস, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুল,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ , উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমদ, নিতাই দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা ছাত্রলীগ নেতা শাহ আলম, বায়েজিদ অপি, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফাহাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সম্রাট দাস,পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব খান প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব