রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রে প্তা র
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৪:১৬:৫৭ অপরাহ্ন

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রে প্তা র

সংগৃহীত


রাজবাড়ী সদরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মো. মিজানুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সদর থানার চর লক্ষীপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মিজানুর রহমান (৫১) রাজবাড়ী পৌরসভার চর লক্ষীপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘রাজবাড়ী সদর থানার ২০২৬ সালের ১৪ জুন দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ম অনুযায়ী আজ তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা/ সুলতানা