হাম উপসর্গে আরও ২ মৃত্যু
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৫:৫০:৩৯ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪ জনে।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনায় একজন করে মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ ও হামের উপসর্গ দেখা গেছে ৮৩১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০ জন। এ সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা