লাখাইয়ে ই/য়া/বাসহ আ/টক ওয়ার্ড বিএনপির সভাপতি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

লাখাইয়ে ই/য়া/বাসহ আ/টক ওয়ার্ড বিএনপির সভাপতি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০১:০৮:৪২ অপরাহ্ন

লাখাইয়ে ই/য়া/বাসহ আ/টক ওয়ার্ড বিএনপির সভাপতি


হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ২৭ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, শনিবার বিকেল ৫টার দিকে বুল্লা বাজার থেকে মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের কারণে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস