তফসিল ঘোষণায় বানিয়াচংয়ে আ.লীগের আনন্দ মিছিল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

তফসিল ঘোষণায় বানিয়াচংয়ে আ.লীগের আনন্দ মিছিল

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০১:২৪:০২ AM

তফসিল ঘোষণায় বানিয়াচংয়ে আ.লীগের আনন্দ মিছিল

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বানিয়াচংয়ে আনন্দ মিছিল করেছে।

বুধবার( ১৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার নেতৃত্বে স্থানীয় বড়বাজার শহীদ মিনার এলাকায় এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে আনন্দে মিছিলের নতুন এক প্রার্থীর নামে শুভেচ্ছা ও অভিনন্দনের শ্লোগানকে কেন্দ্র করে দুই যুবলীগকর্মী মোঃ জসিম উদ্দিন ও মোঃ শাহিবুর রহমানের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বিষয়টিকে সামাল দিয়ে বড় ধরনের পরিস্থিতি থেকে দু'জনকে শান্ত করে নিয়ে যান।

মিছিলে অংশগ্রহণকারী ও দলীয় নেতৃবৃন্দ সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই আনন্দ মিছিল চলাকালে যুবলীগকর্মী জসিম উদ্দিন আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নতুন প্রার্থী এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল মিয়ার পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন।

এসময় আরেক যুবলীগকর্মী শাহিবুর রহমান বাঁধা দিলে দু'জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে বিষয় তাৎক্ষনিক উপস্থিত নেতৃবৃন্দ সামাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তারা।

উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,প্রচার সম্পাদক আসাদুর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মওদুদ আল মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহসভাপতি মাসুদূর রহমান খান, আনছার উদ্দিন, আজমল হোসেন খান, জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ শতাধিক নেতাকর্মী। 

সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে,এতে কেউ বাধা প্রদান করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।

আওয়ামী লীগ সংবিধান মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইনশাআল্লাহ আবারও সরকার গঠন করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে।

এম সি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী