ভোটের ব্যালট জেলায় যাবে ৪ দিন আগে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ PM

ভোটের ব্যালট জেলায় যাবে ৪ দিন আগে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০৭:২৫:১৬ AM

ভোটের ব্যালট জেলায় যাবে ৪ দিন আগে

ফাইল ছবি


নির্বাচন কমিশন সচিব মো: জাহাংগীর আলম বলেছেন, আমরা আগেই বলেছি, ব্যালট পেপার ছাপানো হবে প্রতীক বরাদ্দের পর, আর ব্যালটগুলো জেলা পর্যায়ে চলে যাবে নির্বাচনের তিন-চারদিন আগে। পরে ওই সময় কমিশন যে পরিপত্র জারি করবে তখন বিষয়টি উল্লেখ থাকবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোটের মাঠে ব্যালট পেপার পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ইসির মুখপাত্র এসব কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর। কাগজের ব্যালটের নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হয়, সেজন্য ইসি এই কৌশল অবলম্বন করতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, তবে ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এই বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তফসিল ঘোষণার পর থেকে নিয়োগ বদলি ও রাজনৈতিক চাপ অনুভব করছেন কিনা, এ প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, আরপিওতে সুস্পষ্ট বলা আছে নির্বাচনকালীন সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে।

JA



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর