মাধবপুরে ট্রাক চাপায় হেলপার নিহত।
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় নবী মিয়া (৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি পণ্য বোঝাই ট্রাক সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে থামে তারপর পেছনে অপর একটি ট্রাক এসে ঠিক তার পেছনে থামে। এসময় নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে। চালক ভুল বুঝে পেছনের দিকে নিলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুড়ি গ্রামের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মোঃ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
JA




