নজর কাড়লেন জয়া
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ AM

নজর কাড়লেন জয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ১১:৫৬:০৫ AM

নজর কাড়লেন জয়া

জয়া


দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল ছবি। অভিনয় জগতে ইতোমধ্যেই পার করে ফেলেছেন দুই যুগেরও বেশি সময়। কিন্তু এখনো তার রূপে-গুণে, অভিনয়ে মুগ্ধ হয় ভক্তরা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার রয়েছে লাখো অনুসারী। সেখানেই নিজের দৈনন্দিন জীবনের সকল মুহূর্তের কথা জানান দেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের মাঝেও মুগ্ধতা ছড়ান নিয়মিত। 

তারই ধারাবাহিকতায় শনিবার (১৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। যেখানে কারুকাজ খচিত হালকা সোনালি রঙের একটি পোশাকে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। 

ঘাসের উপরে একটি সোফায় হাস্যোজ্জ্বল জয়া। যেন শুয়ে, বসে কোনো এক আয়োজন উপভোগ করছিলেন। যদিও ক্যাপশনে জায়গার নাম বা উপলক্ষ্য জানাননি এই অভিনেত্রী। 

ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন জয়া। সকলেই তার রূপের প্রশংসা করেছে। সেইসঙ্গে বয়সের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ফিট রাখা, একের পর এক হিট সিনেমায় কাজ করে যাওয়ায় সাধুবাদও জানিয়েছে। 

উল্লেখ্য, ‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার ছবিতে অভিষেক হয় জয়া আহসানের। টলি জার্নির এক দশক পূর্ণ হয়েছে। এই লম্বা অধ্যায়ে অর্জনের পাল্লা যথেষ্ট ভারি। দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া।

সবশেষ গত ২ জুন ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। যেটি এখন পর্যন্ত বক্স অফিসে প্রায় ২ কোটি রুপি আয় করেছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী