পঞ্চম দফার অবরোধে পুড়লো ১৮ যানবাহন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ PM

পঞ্চম দফার অবরোধে পুড়লো ১৮ যানবাহন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ১০:২২:১৬ AM

পঞ্চম দফার অবরোধে পুড়লো ১৮ যানবাহন

সিলেটের দাসপাড়াউ একটি লেগুনাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা


বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের ডাকা পঞ্চম দফার অবরোধে মোট ১৬টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৮টি যানবাহন আগুনে পুড়ে গেছে।

১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত দুইদিনে এসব আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তিনি বলেন, ১৬টি আগুনের ঘটনায় ১৮টি যানবাহন পুড়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগে (ঝালকাঠি) একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) একটি আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও একটি ট্রেন পুড়ে যায়।

এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২৮ ইউনিট ও ১৫৩ জন কাজ করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর