আদম তমিজীর বাসায় র্যাবেল তল্লাশি। ছবি: সংগৃহীত
গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হকের গুলশানের ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ অভিযান শুরু হয়। যা এখনও চলমান রয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব জানায়, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালানো হচ্ছে।
জানা গেছে, র্যাবের সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তমিজীকে। তবে এর আগে অভিযানে যাওয়া র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগ রয়েছে তমিজীর বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনায় আসেন আদম তমিজী হক। এ সময় তিনি আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক বক্তব্য দেন। এরপর হারান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ। ঘোষণা দেন সব ব্যবসা-বাণিজ্য গুঁটিয়ে বিদেশে চলে যাওয়ার। পরে সেই প্রক্রিয়ার পথেই হাঁটছিলেন তিনি। ওই ঘটনার পর তিনি খুব কম সময় দেশে ছিলেন।
JA




