কারও কুপরামর্শে নিজের ক্ষতি করব না : পরিকল্পনামন্ত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ PM

কারও কুপরামর্শে নিজের ক্ষতি করব না : পরিকল্পনামন্ত্রী

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ১২:৩৯:২৯ PM

কারও কুপরামর্শে নিজের ক্ষতি করব না : পরিকল্পনামন্ত্রী

ছবি: সংগৃহীত


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘গত কয়েক বছরে আমাদের ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে তা কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের যদি শত্রুও থাকে, আমাদের পছন্দ করে না, ঢিলঢাল মারে, আগুন জ্বালায়, অবরোধ দেয়, সেই বিএনপিও কিন্তু এটি অস্বীকার করতে পারবে না। যা চোখে দেখা যায়, সেটা কীভাবে অস্বীকার করবে?’

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছয়হারা গ্রামের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।

এ সময় স্থানীয় গ্রামের প্রবীণ বক্তিদের এম এ মান্নান বলেন, ‘আপনারা গ্রামের মানুষ, গ্রামের বসবাস করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা গ্রামের নেতা। আপনাদের কথা সাধারণ মানুষে শোনে, বিশ্বাস করে। সত্য কথাটা বলবেন, কারো কুপরামর্শে আমরা নিজের ক্ষতি করব না। আমরা ভাটির মানুষ, গ্রামের মানুষ, আমরা বুঝে গেছি আমাদের প্রকৃত দরদি শেখ হাসিনা। সুতরাং আমাদের নিজের স্বার্থে আমাদের দরকার শেখ হাসিনার সরকার।’

এম এ মান্নান বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমাকে বিবেচনা করবেন। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আমার অনেক বয়স হয়েছে রোগও হয় মাঝে মাঝে। আপনারা আমাকে বিবেচনা করবেন। ভুল-ভ্রান্তি করলে মাফ করে দেবেন। আর যদি এলাকার মোটামুটি উপকার করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমাকে বিবেচনা করবেন।’


এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব