তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, উপজলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শেখ, সহকারী শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন, মানিগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক,শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, একটি মেধাবী ও দক্ষ জাতি তৈরির জন্য সর্বাগ্রে প্রয়োজন মানসম্মত শিক্ষা। আর শিক্ষার মানোন্নয়নে মানসম্মত শিক্ষকরা সবচেয়ে নিয়ামক ভূমিকা রাখতে পারেন। শিক্ষা কিন্তু খুব সহজ বিষয় নয়, এজন্য কষ্ট করতে হবে। শিক্ষকরা যা পড়াচ্ছেন তা শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। দুর্বল শিক্ষার্থীদের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। একজন শিক্ষার্থী কেন পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, তা নিয়ে আমাদের আত্ম-বিশ্লেষণ করতে হবে।
JA




