শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ PM

বাংলাবাজার শ্রমিক ইউনিয়ন নির্বাচন সোমবার

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৬:০৮:৩০ AM

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছবি: জৈন্তা বার্তা


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে শেষ সময়ে জমে উঠেছে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্র-১৬৯৩/৯৩ এর ত্রি বার্ষিক নির্বাচন। সোমবার (২০ নভেম্বর)  সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি আবুল কালাম ও শমসের আলী। ভোটার রয়েছেন ৩৫০জন। তবে বিগত নির্বাচনগুলো থেকে এবারের নির্বাচন একটু ভিন্ন। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রচার ও প্রচারণায়। পোষ্টার ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে গোটা উপজেলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। উপজেলার বিভিন্ন হাট বাজারে চায়ের দোকান ও সি এন জি ষ্টেশন গুলোতে চলছে নির্বাচনী শেষ মুহূর্তের আলোচনা।

এ বিষয়ে সুনামগঞ্জ  অটো-রিক্সা, আটো ট্যাম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন বাংলাবাজার উপ-পরিষদের রেজি: নং-চট্র-১৬৯৩/৯৩ এর সাবেক সভাপতি আবুল কালাম জানান, বিগত দিন গুলোতে শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন তিনি। কাজেই তার বিশ্বাস চেয়ার প্রতীকে ভোট দিয়ে পুনরায় তাকে নির্বাচিত করবেন শ্রমিকরা। নতুন সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো:সমসের আলী জানান, শ্রমিকরা সৎ সাহসী নেতৃত্ব চায়  তাই সভাপতি পদে তিনি প্রার্থী হয়েছেন। তিনি শ্রমিকদের কল্যাণে কাজ করছেন।সবসময়ই শ্রমিকদের পাশে ছিলেন পাশে আছেন পাশে থাকবেন বলে জানান।  তাই চাকা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন শ্রমিকরা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো:তাজুল ইসলাম বলেন, দুই যুগ ধরে বাংলাবাজার -ছাতক রোডের শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাই শ্রমিকরা তাকে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি: নং-১৬৯৩/৯৩ এর প্রধান নির্বাচন কমিশনার সোহেল আহমেদ  জানান,সভাপতি পদে ২জন,সহসভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ২জন, সহ সাধারণ সম্পাদক পদে ২জন,সাংগঠনিক সম্পাদক পদে ২জন সদস্য পদে ২জন নির্বাচনে লড়ছেন।ক্যাশিয়ার পদে নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব