প্রতিকী ছবি
পটুয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছাতকের এক যুবক। তার নাম ফখরুল ইসলাম মারুফ। মারুফ ছাতকের কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামে বাসিন্দা আজির উদ্দিনের ছেলে এবং রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শেখ কামাল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীতে বেড়াতে গিয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শেখ কামাল সেতুতে মারাত্মক সড়ক দুর্ঘটনার আহত হলে স্থানীয়রা তাকে কলাপাড়া সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি ও মৃত্যুর সংবাদটি প্রকাশিত হওয়ায় শনিবার মারুফের পরিবারের কাছে সংবাদটি পৌঁছে। পরিবারের লোকজন পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছেন।কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রাজাপুর গ্রামের আফতাব উদ্দিন জানান, করছখালি গ্রামের আজির উদ্দিনের পুত্র ফখরুল ইসলাম মারুফ ঢাকায় থেকে একটি কলেজে লেখাপড়া করতো। ঢাকা থেকে পটুয়াখালীতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে তিন শনিবার মারা যান।
JA




