জগন্নাথপুরে ইউনিয়ন যুবদলের সভাপতি গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ PM

জগন্নাথপুরে ইউনিয়ন যুবদলের সভাপতি গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০১:০২:৩০ AM

জগন্নাথপুরে ইউনিয়ন  যুবদলের সভাপতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুবদলের সদস্য ও আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খাঁন কে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের মৃত. হরুপ খাঁনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা—কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব