জামালপুরে যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ PM

জামালপুরে যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৯:৪৬:৪৯ AM

জামালপুরে যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন


জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

রাত দেড়টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালহা বিন জসিম জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি তারা। ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া বলেন, ঢাকা থেকে দেরি করে যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ীতে প্রবেশ করে। স্টেশনে যাত্রী নামার পরপর ট্রেনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে সময় ট্রেনে যাত্রী কম ছিল। হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক