ঢাকায় সিএনজি অটোরিকশায় ককটেল বিস্ফোরণ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ PM

ঢাকায় সিএনজি অটোরিকশায় ককটেল বিস্ফোরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ১০:২৫:৫২ AM

ঢাকায় সিএনজি অটোরিকশায় ককটেল বিস্ফোরণ


রাজধানীর ফুলবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণ ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, হরতাল শুরুর পরই আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর ফুলবাড়িয়ায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সদস্যারা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে বলেও জানান তালহা বিন জসিম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রোববার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে এ দফার হরতাল কর্মসূচি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক