সুনামগঞ্জে পুলিশ-বিএনপির ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত ১৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ PM

সুনামগঞ্জে পুলিশ-বিএনপির ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত ১৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৪:৩০:১৮ AM

সুনামগঞ্জে পুলিশ-বিএনপির ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত ১৩

সুনামগঞ্জে পুলিশ-বিএনপির ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন।


সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য, দুজন সংবাদকর্মীসহ মোট আহত হয়েছন ১৩ জন।

রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড আরপিননগর মোড় ও জামতলা মোড় রণক্ষেত্রে পরিণত হয়। 

সকালে শহরের আরপিনগর ও জামতলা এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতাল পালনে মিছিলে নামেন। এতে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা দূরে সরে গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর আবারও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ছিটাগুলি বর্ষণ করে। পরে পুলিশ সদস্যরা একত্র হয়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা সরে যায়। এ সময় সড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। দুই সড়কের পাশে আটকা পড়ে অনেক গাড়ি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল দাবি করেন, পুলিশের হামলায় বিএনপির ৭/৮ নেতাকর্মী আহত হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, মিছিলকারীদের ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব