সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ফরম কিনলেন শামীম আহমেদ চৌধুরী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ PM

সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ফরম কিনলেন শামীম আহমেদ চৌধুরী

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৪:৫০:০৩ AM

সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ফরম কিনলেন শামীম আহমেদ চৌধুরী

সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ফরম কিনলেন শামীম আহমেদ চৌধুরী।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ –৫  আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বর্তমান সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা শামীম আহমেদ চৌধুরী রবিবার (১৯ নভেম্বর ২০২৩)দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে  মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩।রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩  থেকে ৫ জানুয়ারি ২০২৪ ,সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪,রবিবার ।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব