আ.লীগের মনোনয়ন পেতে শাল্লা উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ PM

আ.লীগের মনোনয়ন পেতে শাল্লা উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৫:০১:২১ AM

আ.লীগের মনোনয়ন পেতে শাল্লা উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। ছবি: জৈন্তা বার্তা


বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ । 

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নৌকার মনোনয়ন পেতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে স্বেচ্ছায় পদত্যাগ করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।এরপর পদত্যাগ পত্র গ্রহণ করে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড.মাসুরা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ জানান,দিরাই-শাল্লাবাসী আমাকে ভালোবেসে,তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন।এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার পাশে থাকা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসা এবং আমার এলাকার রাজনৈতিক মুরুব্বীদের দোয়া নিয়ে আমি এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি বলেন, আমার বাবা শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। আওয়ামী লীগ আমাদের রক্তের সাথে মিশে আছে।মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দিলে হাওর জনপদ দিরাই-শাল্লা স্মার্ট জনপদে রুপান্তরিত করবো।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব