দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১১:৫৮:১২ পূর্বাহ্ন

দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান


লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির আঙিনায় ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ৭ বিঘা জমির ধান পুড়ে গেছে। সোমবার (২০ নভেম্বর ) ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে প্রতিবেশীরা ধানের গাধায় ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে না থাকায় আমার প্রায় ৭ বিঘা জমির ধানে গাদায় আগুন দিয়েছে। এতে আমার তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দিবো।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কৃষকের বেশিরভাগ ধান পুড়ে গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি জানা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু