দিরাইয়ে ভোক্তা অধিকারের অভিযান।
সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে দিরাই বাজারের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে দিরাই থানা পুলিশের একটি দল।
অভিযানকালে কলেজ রোড এলাকায় তদারকি অভিযানে ভান্ডারি স্টোরকে ১৫ হাজার ও প্রিয়জন রেস্টুরেন্ট নামক একটি খাবার দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে দিরাইয়ের কলেজ রোডে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
JA




