স্ত্রীর পরকীয়ার জেরে ফাঁস নিলেন স্বামী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ PM

স্ত্রীর পরকীয়ার জেরে ফাঁস নিলেন স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ১২:২০:৩৯ PM

স্ত্রীর পরকীয়ার জেরে ফাঁস নিলেন স্বামী

ছবি : সংগৃহীত


ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকীয়ার জেরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন অটোচালক রবিউল ইসলাম (২২)। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বসতঘর থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজাপুর ইউনিয়নের সত্যনগর এলাকায় এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম ওই এলাকার রিকশাচালক হারুন হাওলাদারের ছেলে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

নিহত রবিউলের ছোট ভাই সফিকুল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, ৪ মাস আগে উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকার মো. কালামের মেয়ে বিথির সঙ্গে পারিবারিকভাবে রবিউলের বিয়ে হয়। কিন্তু রবিউলের সঙ্গে বিয়ের আগে বিথির উপজেলার ভাতকাঠি এলাকার চান মিয়ার ছেলে মো. সজিবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। যা বিথির পরিবার গোপন করেই রবিউলের সঙ্গে বিয়ে দিয়েছিল। পরে বিষয়টি জানাজানি হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে সমস্যা হওয়ায় দুই পরিবার এবং স্থানীয় মুরুব্বিরা মিলে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর বিথি বাবার বাড়ি চলে যান। তবে এ সিদ্ধান্তের কয়েকদিন পর বিথি আবার স্বামীর ঘরে চলে আসেন। 

এরপর বুধবার সকাল ৮টার দিকে প্রেমিক সজিব বিথির সঙ্গে দেখা করতে যান। স্বামী রবিউল বাড়ি ফিরে সজিবকে ঘরে দেখতে পান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিথিকে তার সংসার ছেড়ে চলে যেতে বলে রবিউল। এরপর বিকেলে বিথি বাপের বাড়ি গেলে সন্ধ্যায় রবিউলের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত রবিউলের বাবা হারুন হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আমি সন্ধ্যায় এসে দেখি ঘরের ভেতরে অন্ধকার এবং ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে আমার ছেলে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এরপর আমি ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ওসি আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক