কিশোরগঞ্জে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ PM

কিশোরগঞ্জে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০১:৩৭:৩৯ AM

কিশোরগঞ্জে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ছবি : সংগৃহীত


বিএনপির ষষ্ঠ দফায় ডাকা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অবরোধকারীরা এ সময় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে।

কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কয়েকটি ট্রাক ফেরত যায়। মহাসড়কে সব ধরনের যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সড়কে গাছ কেটে, খড়কুটো ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈ‌রি করেন অবরোধকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও বিক্ষোভ করেন। একই সময় পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেন একদল যুবক। খবর পেয়ে পু‌লিশ সেখানে গেলে তারা পালিয়ে যান। অবরোধ সমর্থনকারী ব্যক্তিরাও চলে যান।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আজ ভোরে ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকার একটি পিকআপে আগুন দিলে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা এড়াতে আমরা সব সময় তৎপর আছি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক