ফেসবুকে লুঙ্গি কিনে পেমেন্ট না করায় মামলা: দুই বছরের দণ্ড, ১০ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ PM

ফেসবুকে লুঙ্গি কিনে পেমেন্ট না করায় মামলা: দুই বছরের দণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০৩:৩২:২৯ AM

ফেসবুকে লুঙ্গি কিনে পেমেন্ট না করায় মামলা: দুই বছরের দণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

প্রতিকী ছবি


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে লুঙ্গি কিনে মূল্য পরিশোধ না করে প্রতারণার দায়ে আমজাদ হোসেন কিরণ (৪৪) নামে এক ব্যক্তিকে জেল জরিমানা করেছেন আদালত। আসামিকে দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন যশোর সদর থানার জয়নাল আবেদিনের ছেলে।

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের সরকারি (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বলেন, আসামি কিরণ ২০২২ সালের জুন মাসে একটি লুঙ্গি ফ্যাক্টারির সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে। পরে ফেসবুকের মাধ্যমে লুঙ্গির কিছু নমুনা অর্ডার চান। নমুনার লুঙ্গি পেয়ে তিনি মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেন। এরপর তিনি ফেসবুকের মাধ্যমে ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার লুঙ্গি অর্ডার করেন। এরপর ওই ফ্যাক্টারি থেকে লুঙ্গি পাঠিয়ে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, আসামি লুঙ্গিগুলো নিয়ে ফোন নম্বর ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেন। একই বছরের ২৪ জুলাই বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এ মামলার রায়ে আসামি কিরণকে আদালত দুই বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে নগদ ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

JA



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক