বকেয়া আদায়ে ইন্টারনেট সেবায় ধীরগতি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ PM

বকেয়া আদায়ে ইন্টারনেট সেবায় ধীরগতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০৯:৪৯:৪৬ AM

বকেয়া আদায়ে ইন্টারনেট সেবায় ধীরগতি

ছবি: সংগৃহীত


বকেয়া আদায়ে ব্যান্ডউইথ সেবা ডাউন বা সীমিত করে দিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানির কাছ থেকে বকেয়া আদায় করতে এমনটি করা হয়েছে।

২৩ নভেম্বর দিবাগত রাত ১২টার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) ৫০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সীমিত করে দেয়।

ব্যান্ডউইথ বন্ধ করে সঙ্গে সঙ্গেই কোম্পানিগুলোকে অবগত করা হয়েছে। এতে দেশের গ্রাহকদের অনেকেই ধীরগতির ইন্টারনেট সেবার মুখোমুখি হয়েছেন।

জানা গেছে, দেশে মোট ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান আছে। কোম্পানিটি ১৯টি আইআইজি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করে দিয়েছে।

এদিকে হঠাৎ করে ব্যান্ডউইথ সীমিত হওয়ায় গ্রাহকরা বিপাকে পড়েছেন। তারা ধীরগতির ইন্টারনেট সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক