চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৩ জনের
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৩ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ১১:৫৮:১৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৩ জনের

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় অজ্ঞাতনামা এক পুরুষ আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া ( ৩৫)।

স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এটির কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হতাহতরা এ প্রতিষ্ঠানের কর্মচারী। ঘটনার সময় তারা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে একটি কাভার্ডভ্যান চার পথচারীকে চাপা দেয়। এতে আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন এবং আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেন জানান পুলিশের এ কর্মকর্তা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু