মালয়েশিয়ায় যাওয়ার পথে ৫৭ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ PM

মালয়েশিয়ায় যাওয়ার পথে ৫৭ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০১:১৬:৪২ AM

মালয়েশিয়ায় যাওয়ার পথে ৫৭ রোহিঙ্গা উদ্ধার,  ৪ পাচারকারী আটক

ছবি : সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারের জড়িত প্রধান মোহাম্মদ ইয়াছিনসহ ৪ দালালকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়ার মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশিরভাগ নারী-শিশু। তারা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা। 

আটককৃত দালালেরা হলেন, মোহাম্মদ  ইয়াছিন, জুবায়ের, নাজির হোসেন ও রামিমুল ইসলাম রাদীদ। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী।

তিনি বলেন, অবৈধভাবে সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে ৫৭ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ দালাল ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বেশিরভাগ নারী-শিশু। তারা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক