রোববার একই দিনে দুই ফল প্রকাশ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ PM

রোববার একই দিনে দুই ফল প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০১:০৭:১২ AM

রোববার একই দিনে দুই ফল প্রকাশ

ছবি: সংগৃহীত


রোববার (২৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। অন্যদিকে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হবে। এর মধ্যদিয়ে জানা যাবে, কারা হচ্ছেন আগামী দিনে নৌকার মাঝি। দুই ফল প্রকাশের দিনটি তাই নানা দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এইচএসসি ও সমমানের ফল সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। পরে তিনি ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। গত ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।

অন্যদিকে গত শনিবার (১৮ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।   এই মনোনয়নপত্র যাচাই শেষে রোববার বিকেলে ৩০০ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সমপাদক ওবায়দুল কাদের। 

প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।  

ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না হলে জোট নয়।’ দলীয় সভাপতির কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতবিনিময় করেন সাংগঠনিক আর নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে।

পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারেন পুরানো অনেক মুখ। তবে নতুন কিংবা পুরানো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা। তবে জোটের বিষয়ে ক্ষমতাসীনরা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান দলের সেকেন্ড ইন কমান্ড। এমনকি জোটবদ্ধ ভোট না করার জল্পনাও উসকে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?’ রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আর বিকেল সাড়ে ৪টায় মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে দলীয় একটি সূত্রও নিশ্চিত করেছে।

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। গত ১ নভেম্বর থেকে এবারের নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে ইসির। সে অনুসারে ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক