বরিশালে সুপারিবোঝাই ট্রাকে আগুন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ PM

বরিশালে সুপারিবোঝাই ট্রাকে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০১:১৫:২২ AM

বরিশালে সুপারিবোঝাই ট্রাকে আগুন


বরিশালে সুপারিবোঝাই এক মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) ভোরে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। ভোরে বামরাইল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামিয়ে পেছনের দুই চাকা ও ইঞ্জিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ট্রাকটি উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকচালক কাওসার হোসেন বাদী হয়ে মামলা করবেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক