কুমিল্লা থেকে ৫ জঙ্গি সদস্য গ্রেপ্তার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ PM

কুমিল্লা থেকে ৫ জঙ্গি সদস্য গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৩:০৫:০৭ AM

কুমিল্লা থেকে ৫ জঙ্গি সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত


নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. মশিউর রহমান ওরফে রাসেল (৩৭), আবু সুফিয়ান (২০), সালা উদ্দিন (৪৩), আলাউদ্দিন (৩১) ও মো. জুলহাস হোসেন ওরফে জুলাস (২৫)।  গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ সাংগঠনিক দলিলাদি জব্দ করা হয়।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বাড়িধারায় এটিইউয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এটিইউয়ের অতিরিক্ত ডিআইজি (ইন্টেল) এস এম হাসনুল জাহিদ।

তিনি বলেন, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য। তারা বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এছাড়া, তারা ধর্মীয় উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠকসহ বিভিন্ন পরিকল্পনা করে আসছিল।

গ্রেপ্তারদের মধ্যে মশিউর রহমান, আবু সুফিয়ান ও আলাউদ্দিন আল্লাহর দলের জেলা নায়ক। সালাউদ্দিন জেলা প্রতিনিধি এবং মো.জুলহাস হোসেন ওরফে জুলাস সদস্য হিসেবে সংগঠনের জন্য চাঁদা উত্তোলন ও প্ররোচনার দায়িত্ব পালন করে আসছিল। তারা ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য সংগ্রহ এবং চাঁদা আদায়ের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তাররা আসামিরা ও তাদের সহযোগীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক