নড়াইলে ফের মাশরাফি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ PM

নড়াইলে ফের মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৪:৪৪:২৫ AM

নড়াইলে ফের মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এর আগে কয়েক দফায় দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন।

এর আগে মাশরাফী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে তিন হাজার ৩৬২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্য থেকে রবিবার ২৯৮ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। দুটি আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সেটি পরে দল থেকে জানানো হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক