গণভবন এলাকায় মোবাইল হারালেন সাকিব
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ PM

গণভবন এলাকায় মোবাইল হারালেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১২:২৩:৫৩ PM

গণভবন এলাকায় মোবাইল হারালেন সাকিব


গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মোবাইল হারানোর ঘটনায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি জিডি করেন বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

ওসি জানান, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরে বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে গণভবনের প্রবেশ করেন সাকিব আল হাসান। সেখানে তিনি মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর সভায় যোগ দেন। টাইগার এ অল রাউন্ডার এবারের নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক